সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় সঙ্গী ভিসা নিয়ে নতুন বিতর্ক ভূমিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাক্তার পদবিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ প্রথম অপারেটর হিসেবে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন যেভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর আহমেদ ‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’ জয় দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের আরও দুটি সংসদীয় কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক রাজধানীর বুড়িগঙ্গায় লাশ, সঙ্গে মিলল জাবির আইডি কার্ড

বিচার বিভাগের সচিবালয় ইস্যু আপিল বিভাগে নিষ্পত্তি পর্যন্ত রিট শুনানি মুলতবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বিচার বিভাগের পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় বহাল রাখতে করা রিট শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত এই শুনানি মুলতবি থাকবে। বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ আদেশটি দেন।

সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে পৃথক সচিবালয় যেভাবে আছে সরকার যেন সেভাবে রাখে, কোনো সেটআপ পরিবর্তন না করে সেই প্রত্যাশা জানিয়েছেন হাইকোর্ট।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সংসদ তার স্বতন্ত্র ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ করেছে।

এর আগে, বিচার বিভাগ পৃথককরণ করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সেই আপিল নিষ্পত্তি পর্যন্ত এই রিটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102