বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সি ব্রিজ অ্যান্ড স্টেক নাইটস’ র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে নির্ধারণ হলো মে মাসের জ্বালানি তেলের দাম সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চট্টগ্রামের জলাবদ্ধতার খবর ভিত্তিহীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন ট্রাম্পও

ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি মাহবুব আরা গিনি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি মাহবুব আরা গিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি। সোমবার দিনগত মধ্যরাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গিনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

এই পুলিশ কর্মকতা বলেন, ‘গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনিকে মধ্যরাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।’

গ্রেপ্তারের পর মাহবুব আরা বেগম গিনিকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102