মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

বিয়ে নিয়ে মুখ খুললেন পূজা চেরি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে শোবিজ অঙ্গনে নানা রকম কথা শোনা যাচ্ছে। সম্প্রতি সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন পূজা চেরি। এ নিয়ে কয়েক দিন ধরে চর্চা চললেও নীরব ছিলেন এই অভিনেত্রী। অবশেষে আড়াল ভেঙে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেন পূজা।

ব্যক্তিগত জীবনে বিয়ে না করলেও পেশাগত কারণে বহুবার বধূ সেজেছেন পূজা চেরি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পূজা চেরি এক বার্তায় বলেন, “অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সবকিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।”

 

চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের মানুষ বলেও জানান এই অভিনেত্রী।

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু জীবনসঙ্গীর নাম-পরিচয় কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি পূজা। গত আগস্টে হঠাৎ গুঞ্জন ছড়ায়, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন পূজা। পরে এ খবরও উড়িয়ে দেন তিনি।

পূজা চেরি

এ বিষয়ে পূজা চেরি জানান, বিয়ে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই বিষয়টি গোপনে করার কোনো ইচ্ছা তার নেই। সময় হলে সবাইকে জানিয়ে, উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102