সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ধুনটে সার মজুদের দায়ে ৪ ব্যবসায়ীর জরিমানা, ৭৬ বস্তা জব্দ চট্টগ্রাম বন্দরের ৬ হাজার ৭৫০ শ্রমিক-কর্মচারী পেলেন ১৬ কোটি ৬৪ লাখ টাকার বোনাস রাশিয়ায় শিক্ষার্থী-শ্রমিকের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আত্মগোপনে নাটোরের দম্পতি সার নিতে দীর্ঘ অপেক্ষা, গোডাউনের বেড়া ভেঙে শতাধিক বস্তা নেওয়ার অভিযোগ আবারও মা হলেন পরীমণি, কোলে এলো আরেক ছেলে বৈধ পথে ১০ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ নোংরা পরিবেশে খাবার তৈরি, চানাচুর এন্ড সেমাই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা মশারির জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু ৫ লক্ষণ দেখলেই বুঝবেন ডায়াবেটিসের বিপদসংকেত

আবারও মা হলেন পরীমণি, কোলে এলো আরেক ছেলে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ছবিতে তার কোলে সদ্যজাত একটি শিশুকে দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে পরীমণি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’

এরপর থেকেই ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। পরীমণি তৃতীয় সন্তানের মা হয়েছেন কি না, নাকি নতুন কোনো শিশুকে দত্তক নিয়েছেন—এমন প্রশ্ন উঠছে নেটিজেনদের মধ্যে। তবে শিশুটির পরিচয় বা ছবির প্রেক্ষাপট সম্পর্কে পরীমণির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা তার ভক্তদের অনেকেরই জানা। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার আগ্রহের কথা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি। একসময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন এই অভিনেত্রী।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালে পরীমণির ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রেখে বড় করছেন তিনি। এরপর একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমণি। অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেন তিনি। সামাজিক মাধ্যমেও সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত প্রকাশ করতে দেখা যায় তাকে।

সোমবার প্রকাশ করা ছবিতে গাড়ির ভেতর রোদচশমা পরা অবস্থায় পরীমণিকে দেখা যায়। তার কোলে থাকা শিশুটিকে ঘিরেই মূলত নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তাকে অভিনন্দন জানান এবং শিশুটির পরিচয় জানতে নানা প্রশ্ন করেন।

শিশুটির পরিচয় এবং ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের বিষয়ে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে কেউ কেউ ধারণা করছেন, তিনি হয়তো নতুন করে কোনো শিশুকে দত্তক নিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, শিশুটি তার পরিচিত কারও সন্তান হতে পারে। তবে এসবের কোনোটি এখনো নিশ্চিত নয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102