শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার মহেশখালীতে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ সায়েদাবাদে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে এবং জুন মাসের বেতন নিয়ে নতুন তথ্য দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দুই মাসের বেতন একসঙ্গে জুলাইতে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি জানি এক মাসের বেতন না পেলে কী দুর্বিষহ জীবন যাপন করতে হয়। অন্তর্বর্তী সরকার এনটিআরসিএ থেকে মাদ্রাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে গেছে। কিন্তু তাদের বেতনের বাজেট অ্যালোকেট করেনি। ফলে শিক্ষকরা বেতন পাচ্ছেন না। দ্রুত এ সমস্যা কেটে যাবে।

তিনি বলেন, আগের সরকার এটা জানতেন না যে বাজেট অ্যালোকেট করতে হবে। আমরা দেখেছি যতই সময় গিয়েছে ততই সমস্যা তৈরি করে গিয়েছে যাতে পরবর্তী সরকার কাজ না করতে পারে। এভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা তা হতে দেবো না।

তিনি আরও বলেন, আমার হাতে ১০০ কোটি টাকা ছিলো, আমি জনতা ব্যাংকে এই টাকা দিয়েছি। যাদের অ্যাকাউন্ট জনতা ব্যাংকে তারা বেতন পেয়েছেন। বাকিরা পাচ্ছেন না এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই দুঃখ প্রকাশ করার কথা ছিল বিগত সরকারের। তারা তা করেনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102