রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে কামরুল সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান প্রবাসীদের স্বস্তিদায়ক সেবার জন্য রাষ্ট্রের কাছে যে বার্তা দিলেন জুলকারনাইন ওসির নির্দেশে হাসপাতালের গাছ কর্তন, জানতেন না ইউএনও-বন বিভাগ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১০ হাজার শিক্ষককে অবসরকালীন চেক প্রদান করা হবে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ বা ইমোর মেসেজে ‘কবুল’ বললে কি বিয়ে হবে? দেশেই তৈরি হবে মেসি-রোনালদোর মতো খেলোয়াড় : প্রধানমন্ত্রী ‘বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে : রিজভী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। কিন্তু আমরা এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উসকানির ছায়া দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, এই সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। কারণ, আমাদের দলের নামের সামনেই ‘জাতীয়তাবাদী’ শব্দটি রয়েছে। ফলে দেশের স্বার্থ রক্ষা করেই সরকারকে নানা চক্রান্তের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে।

সেমিনারে দেশের আইসিটি খাতের উন্নয়ন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা এবং কৌশলগত সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা। আইসিটি খাতের অগ্রযাত্রার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102