বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

জুনের ১০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২০ কোটি ডলার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

চলতি জুন মাসের প্রথম ১০ দিনে দেশে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে প্রতিদিন গড়ে ১২ কোটি ৩ লাখ ডলার দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে এ চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জুন মাসের প্রথম ১০ দিনে দেশে এসেছে ১২০ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয়। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৯৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৯৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ১৯ দশমিক ৩১ শতাংশ বেড়েছে।

এর আগে সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। একক মাস হিসেবে এটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। মার্চের রেমিট্যান্স প্রবাহ দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এ ছাড়া গত ডিসেম্বর ও নভেম্বর মাসে দেশে যথাক্রমে ৩২২ কোটি ৬৬ লাখ এবং ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় আসে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। কোনো অর্থবছরে এটিই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102