মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

এটা ‘গরিব মারার বাজেট’ : জামায়াত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যায়িত করেছে জাতীয় সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে বাজেট-পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে দলটির নেতারা এ মন্তব্য করেন।

জামায়াত নেতারা বলেন, এবারের বাজেট একটি ঋণনির্ভর বাজেট। তাদের দাবি, এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং এটি জনবান্ধবও নয়। একই সঙ্গে তারা অভিযোগ করেন, এই বাজেট বিএনপির নেতাকর্মীদের আয়ের উৎস হিসেবে কাজ করবে।

নেতারা আরও বলেন, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি করবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, “জামায়াতে ইসলামী এক লাখ কোটি টাকা কমিয়ে বাজেট প্রস্তাব করেছিল, কিন্তু সরকার তা আমলে নেয়নি।”

এ সময় দলটির নেতারা দাবি করেন, ঘোষিত বাজেটে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বাজেট সংশোধন না করা হলে রাজপথে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102