বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’ ও গণধর্ষণে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে ভেস্তে গেল নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপের ঐতিহাসিক জার্সি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যা ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, উন্মুক্ত হবে লুকিয়ে থাকা টিউমার রামগতিতে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে অর্থনীতির গণতন্ত্রীকরণ হবে নতুন বাজেটের মূল দর্শন : অর্থমন্ত্রী চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ৭০ জন গ্রেপ্তার হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা, ‘সব বললে বাংলাদেশে তোলপাড় হবে’ এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

এমআইএসটির ‘টিম মঙ্গল বারোতা’র বিশ্বে ১১তম স্থান অর্জন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ‘টিম মঙ্গল বারোতা’ মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬-এ বিশ্বব্যাপী ১১তম স্থান অর্জন করে এক অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। ২০২৬ সালের ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক মার্স সোসাইটি কর্তৃক প্রতিবছর আয়োজিত এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম শীর্ষ ও মর্যাদাপূর্ণ রোবোটিক্স প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলগ্রহ অনুসন্ধানকারী রোভার (মার্স রোভার) নকশা ও নির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, যা একদিন মঙ্গলগ্রহে কর্মরত নভোচারীদের সহায়তা করতে সক্ষম হবে।

বিশ্বের শতাধিক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত কঠোর বাছাইপর্ব সফলভাবে অতিক্রম করে টিম মঙ্গল বারোতা চূড়ান্ত পর্বে নিজেদের স্থান নিশ্চিত করে। ইউটাহর মঙ্গলগ্রহ-সদৃশ দুর্গম মরুভূমি অঞ্চলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশি দলটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে।

এই গৌরবোজ্জ্বল অর্জন শুধু এমআইএসটির জন্যই নয়, সমগ্র বাংলাদেশের জন্যও অত্যন্ত গর্বের বিষয়। এটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের উন্নত রোবোটিক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মহাকাশ প্রকৌশল ক্ষেত্রে ক্রমবর্ধমান সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102