সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে : রিজভী ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী কর্মব্যস্ত চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন বাগেরহাটে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর নির্দেশনা, শিগগিরই বিশেষ অভিযান চুলকাটি প্রেসক্লাবে শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত রামপাল বাসস্ট্যান্ডে অতর্কিত হামলা, হাসপাতালে নেওয়ার পথে ইখলাস গাজীর মৃত্যু দেশ জুড়ে ঈদের আনন্দ, স্টেশন জুড়ে পথশিশুদের কান্না শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রামপালে গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে : রিজভী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল নানা ধরনের অপতৎপরতায় জড়িত রয়েছে।

সোমবার (১ জুন) রাজধানীতে এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি কর্মসংস্থানমুখী রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি তৈরি পোশাক শিল্পে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের পথও উন্মুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হকারদের পুনর্বাসন এবং অসহায় পরিবারের সহায়তায় ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।

দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের বিরুদ্ধে একটি বড় ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে। উসকানির মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

রিজভী বলেন, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে অপপ্রচার ও কুৎসা রটানো গ্রহণযোগ্য নয়। কিছু রাজনৈতিক দলের অনলাইন কর্মী ও সমর্থকরা মব কালচারের পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারী প্রবণতা ফিরে আসার সুযোগ তৈরি হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102