বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’ ও গণধর্ষণে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে ভেস্তে গেল নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপের ঐতিহাসিক জার্সি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যা ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, উন্মুক্ত হবে লুকিয়ে থাকা টিউমার রামগতিতে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে অর্থনীতির গণতন্ত্রীকরণ হবে নতুন বাজেটের মূল দর্শন : অর্থমন্ত্রী চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ৭০ জন গ্রেপ্তার হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা, ‘সব বললে বাংলাদেশে তোলপাড় হবে’ এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

নতুন পে-স্কেলে যেভাবে বাড়তে পারে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

আসছে কাঙ্ক্ষিত পে স্কেল। বাস্তবায়ন হবে ১ জুলাই থেকেই। সর্বশেষ বৃহস্পতিবার এ বিষয়ে অনেকটাই চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে সরকার। এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন চূড়ান্তের পর শিক্ষকদের বেতন নিয়েও নানা আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলটিতে।

জানা গেছে, নতুন সরকারি বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রাথমিক শিক্ষকদের বেতন বড় অঙ্কে বৃদ্ধি পাবে। ১৩তম গ্রেডের শিক্ষকদের বর্তমান বেতন ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে দিগুণ করার প্রস্তাব করা হয়েছে। নতুন পে-স্কেলে বিশেষভাবে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে এবং টিফিন ভাতাসহ অন্যান্য সুবিধাও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে সম্ভাবনা ও শঙ্কা— উভয়টিই তৈরি হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন হারে বেতন-ভাতা বাড়া নিয়ে। নবম পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শঙ্কায় রয়েছেন কয়েক লাখ শিক্ষক-কর্মচারী।

শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেল নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা সব কর্মকর্তা-কর্মচারীই নতুন পে-স্কেল কার্যকর হলে এর সুবিধা পাবেন। অর্থাৎ, বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও নতুন কাঠামো অনুযায়ী ধীরে ধীরে সমন্বয় করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, সরকারি বেতন কাঠামোর আওতায় যারা সরকারের কাছ থেকে বেতন পান, নতুন পে-স্কেল অনুমোদিত হলে তাদের সবাইকেই সেই নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। এতে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই।’

অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা প্রশাসনের দুজন কর্মকর্তা জানান, নবম পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন বাড়বে। এটা নিশ্চিত। মূল বেতন বাড়লে বাড়ি ভাড়ার ভাতাও বাড়বে। এ ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া ১৫ শতাংশ হওয়ার সম্ভাবনা বেশি। তবে চিকিৎসা ভাতা আপাতত বাড়বে না বলেই ধরা যায়। প্রাথমিকভাবে এভাবেই নির্ধারণ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতন। তবে সবকিছুই নির্ভর করছে পে-স্কেলের চূড়ান্ত গেজেটের ওপর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102