বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারতীয় অর্থনীতি ক্যাপ্টেন ফিলিপসের ত্রাণকর্তা থেকে রাষ্ট্রীয় মদতে দুর্ধর্ষ ‘ভাড়াটে খুনি’ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে জবাবে যা বললো ইরান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা গুরুতর আহত, অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন উগ্রবাদী উন্মাদনায় শঙ্কিত সংখ্যালঘুরা আসামে নির্বাচনের দুদিন আগে তিন মুসলিমকে গণপিটুনিতে হত্যা তিন দিনের সফরে আজ ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী রহস্যজনকভাবে মারা গেলেন তামিল অভিনেত্রী আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন হরমুজে চলাচলকারী জাহাজের সুরক্ষায় জাতিসংঘে ভোট আজ ভোলায় ৪ হাজার লিটার তেলসহ আটক ১

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

চলতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা।

আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। আর এর আগের দিন আরাফাত দিবস হিসেবে পরিচিত, যেদিন হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাব্য সময়সূচি ধরেই ছুটির সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রোববার, যা পড়ছে ৩০ ও ৩১ মে। এ ছাড়া ২৬ মে হজের দিন ছুটি থাকবে এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102