বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারী সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীদের ১ লাখ টাকা পুরস্কৃত করবে সরকার।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং তেল পাচারের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) শুক্রবার রাতে এক বার্তায় জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সব জেলায় ‘ভিজিলেন্স টিম’ গঠন করেছে সরকার। অবৈধ মজুতদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য আসছে পুরস্কারের ঘোষণা। সচেতন নাগরিকগণকে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ বা পরামর্শ প্রদানের অনুরোধ করা হয়।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবৈধ তেলের কারবার ঠেকাতে জেলায় জেলায় ভিজিলেন্স টিম গঠনের কথা জানানো হয়।

সেই বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযানে আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধারের তথ্যও দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102