রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বৈধ ভিসা থাকলেও যুক্তরাষ্ট্র ভ্রমণ অনিশ্চিত হতে পারে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই সে দেশে প্রবেশ নিশ্চিত হয় না। ভিসার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে।

শনিবার (২৮ মার্চ) দেওয়া এক বার্তায় দূতাবাস এ বিষয়ে সতর্কতা জারি করে। এতে বলা হয়, একটি মার্কিন ভিসা মূলত দেশটিতে ভ্রমণের অনুমতি পাওয়ার প্রাথমিক ধাপ মাত্র। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় কতদিন থাকা যাবে এবং কী শর্তে থাকা যাবে এসব নির্ধারণ করেন প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস আরও জানায়, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদনহীন কাজে যুক্ত হওয়া গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এ ধরনের অনিয়মের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

তাই ভিসার শর্ত মেনে সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণভাবে ভিসাধারীর ওপরই বর্তায় বলে উল্লেখ করেছে দূতাবাস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102