বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রতি সমর্থন জাতিসংঘ মহাসচিবের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এই সমর্থন ও সংহতি জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসাও করেন।

আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয়ও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম প্রভাবের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে উভয় পক্ষ বৈঠকটি সমাপ্ত করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102