বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ইউনিয়ন জামায়াতের আমিরের বাড়িতে আগুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের আওতায় সলংগা ইউনিয়ন জামায়াতের আমির হারুনুর রশিদের বাড়ির বাইরে সরিষার গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। কে বা কারা আগুন দিয়েছে, এ মুহূর্তে নিশ্চিত না হয়ে তিনি কিছুই বলতে পারছেন না।

এ ব্যাপারে সলংগা থানার ওসি ইমাম জাফর জানান, খবর পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন। হারুনুর রশিদ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী জানান, কিছু দুর্বৃত্ত ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে হারুনুর রশিদের সরিষার গাদায় আগুন দিয়েছে। তবে তার তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102