বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১৭ আসনে ধানের শীষের ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগে অংশ নেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে বনানী ও গুলশানসহ গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের ভোটদানের প্রতি উৎসাহিত করা হয়। গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ এলাকার মানুষকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। গণসংযোগকালে স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল জনসাধারণের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে ধরেন এবং বিএনপির নির্বাচনী ইশতেহার বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা করেন।

মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গৃহিণীরা প্রতিমাসে আড়াই হাজার টাকা পাবেন। সেটি নগদ পাবেন অথবা পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে ব্যবহার করতে পারবেন। ফ্যামিলি কার্ডের সুফল পাবে প্রতিটি পরিবার। সহায়তার কারণে পরিবারগুলো টাকা জমানোর সুযোগ পাবে। জমানো টাকা মা-বোনেরা তাদের সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করবেন।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মা বা গৃহিণীদের কাছে আমরা কার্ড পৌঁছাবো। এটি যেমন একজন কৃষকের স্ত্রী পাবেন, তেমন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রীও পাবেন। অর্থাৎ পর্যায়ক্রমে এই কার্ড দেশের সকল শ্রেণী-পেশার মানুষ পাবেন।

তিনি আরও বলেন, সারা দেশে ধানের শীষের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমরা আশা করি, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষকে বিজয়ী করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102