বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে আয়োজিত বিএনপির এক নির্বাচনি পথসভায় এই নাটকীয় ঘোষণা আসে। পথসভা চলাকালে মঞ্চে স্বয়ং তারেক রহমানের উপস্থিতিতে কাজী এনায়েত উল্লাহ তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

সমাবেশে উপস্থিত হাজারো মানুষের সামনে এনায়েত উল্লাহ বলেন, ঢাকা-১৭ আসনের বৃহত্তর স্বার্থে এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

তিনি তার বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে তার চেয়ে যোগ্য কোনো প্রার্থী এই মুহূর্তে নেই। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার হাতকে শক্তিশালী করতেই এই ত্যাগ স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন।

বক্তব্য শেষে এনায়েত উল্লাহ তার সমর্থকদের প্রতি আহ্বান জানান, যেন তারা আজ থেকেই ‘মোরগ’ প্রতীকের প্রচার বন্ধ করে ‘ধানের শীষের’ বিজয় নিশ্চিত করতে মাঠে নামেন।

তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, এখন থেকে তিনি এবং তার কর্মীরা সম্মিলিতভাবে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবেন। মঞ্চে এই ঘোষণার পর তারেক রহমান ও কাজী এনায়েত উল্লাহকে উষ্ণ কুশল বিনিময় করতে দেখা যায়।

প্রসঙ্গত, সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব করতে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র নির্বাচন করতে মাঠে নামেন ফ্রান্সপ্রবাসীদের কাছে আলোচিত মুখ, ইউরোপের বৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তিনি প্রার্থী হয়ে বেশ আলোচনার জন্মও দিয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102