মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলছে : নাহিদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১১ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভেরিফাইড ফেসবুক‌ পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

তিনি লেখেন, গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মাসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102