বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

যাত্রাবাড়ীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগর এলাকার একটি বাসায় নীলু মারজান (মুন্নি) (২৫) নামে এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা বিউটি আক্তার বলেন, আমার মেয়ের জামাই পেশায় গাড়ি চালক। তাদের স্বামী-স্ত্রী কলহের জেরে আমার মেয়ে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা খবর পেয়ে আমার মেয়েকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। সে মো. ইসমাইল হোসেনের মেয়ে। বর্তমানে পশ্চিম যাত্রাবাড়ী নবীনগর এলাকায় স্বামী রবিনের সঙ্গে ভাড়া থাকত। আমার মেয়ের একমাত্র মেয়ের সন্তান আছে। আমার তিন মেয়ে ও দুই ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102