রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খানবাহাদুর আহ্ছানউল্লাকে বাংলার স্যার সৈয়দ বলা যেতে পারে : ঢাবি উপাচার্য বাদলের ছোটগল্প : জাদুবাস্তবতা ও নববাস্তবতার স্বাদুব্যঞ্জন মুন্সীগঞ্জে স্ত্রী হত্যায় ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটিতে আসিফ ও দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী পাটওয়ারী বোরকা পরে চুরি করতে গিয়ে যুবক ধরা, সংবাদ প্রকাশে যুবদল নেতার হুমকি চট্টগ্রামে শিশুকে ধর্ষণের মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড আমাকে শুধু ১০ শতাংশ দিয়েন, চলতে কষ্ট হচ্ছে : আসিফ মাহমুদ

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন।

দণ্ডিত মো. মজিবর মৃধা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। ওই সময় বাসায় শিশুটি একা ছিল।

এ সুযোগে আসামি প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

পরদিন শিশুটি গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথা হচ্ছে জানিয়ে কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা করানো হয়।

পরে শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হলে মামলাটির বিচার শুরু হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102