বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

মুস্তাফিজের পাশে দাঁড়িয়ে যা বললেন কংগ্রেস সাংসদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ভারতের আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, ক্রিকেটকে রাজনীতি বা অন্য কোনো বিষয় থেকে আলাদা রাখা উচিত এবং মুস্তাফিজ কোনো দোষের সঙ্গে যুক্ত নন।

ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেট ক্ষেত্রেও। কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজকে দলে নেওয়ার পর উগ্রপন্থী কয়েকটি গোষ্ঠী হুমকি দিয়েছে, এমনকি স্টেডিয়ামে অশান্তি সৃষ্টির আশঙ্কাও জানিয়েছে।

এই পরিস্থিতিতে শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে দলে থেকে সরানোর নির্দেশ

বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশি খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে খেলোয়াড় বদলানোর অনুমতিও দেওয়া হবে।’

শশী থারুর বলেছেন, ‘মুস্তাফিজ একজন ক্রিকেটার মাত্র। তিনি কারও বিরুদ্ধে ঘৃণা ছড়াননি বা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নন। ক্রিকেটকে রাজনৈতিক বা কূটনৈতিক বিষয়ে জড়িয়ে দেওয়া উচিত নয়। এ ধরনের সিদ্ধান্ত খেলোয়াড়দের খেলতে আসার আগ্রহ কমিয়ে দেয়।’

গত ডিসেম্বরের নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এটি তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত করেছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102