শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সর্বস্তরের মানুষকে অর্থনীতির সুফল দিতে চায় সরকার : অর্থমন্ত্রী বাগেরহাটে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত রামপালে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত বাজেটে দুর্নীতিবাজদের সুযোগ করে দেয়া হয়েছে : জামায়াত নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার হাসপাতাল নয়, আদ্-দ্বীনের প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে : শিশির মনির চ্যালেঞ্জিং সময়ে বাজেট বড় হলেও এটিকে ইতিবাচক হিসেবে দেখছি: আবু হানিফ নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট : বিদ্যুৎমন্ত্রী খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা, আহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় রফি মণ্ডল (৬০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফি মণ্ডল পচাভিটা গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে। আহতরা হলেন পচাভিটা গ্রামের হোসেন মোল্লার ছেলে ইউসুফ (৪৫) এবং একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে রফজেল (৪৬)।দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান।

থানার এসআই বাদশা বলেন, পচাভিটা গ্রামের একটি দোকানে রফি মণ্ডল বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই রফি মণ্ডল নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি মুজিবুর রহমান বলেন, ‘রফি মণ্ডল নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102