বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পূবাইলে সিএনজি অটোরিকশারর ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

গাজীপুর মহানগরীর পূবাইলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম মোসা. নার্গিস আক্তার (৩১)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার মো. হাসিম উদ্দিনের মেয়ে। তিনি এপিএস নিট কম্পোজিট লিমিটেডে কাজ করতেন।

 

স্থানীয়রা জানায়, সিএনজিটি মীরেরবাজার থেকে টঙ্গীর দিকে যাওয়ার সময় একজন পোশাক শ্রমিককে ধাক্কায় দেয়। এতে আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102