রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাইকার ফাহিম হোসেন রনির মৃত্যু

মোঃ মেহেদী হাসান ইমন, ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বাইকিং কমিউনিটির পরিচিত মুখ ফাহিম হোসেন রনি (Fahim Hosen Roni) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

স্থানীয় সূত্র ও সফরসঙ্গীদের তথ্য অনুযায়ী, ঘটনার সময় রনি তার সফরসঙ্গীদের থেকে কিছুটা এগিয়ে ছিলেন। পরে একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর তাকে দ্রুত চান্দিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় রনির হেলমেট ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি মাথায় আঘাত পান। তবে আগুনে দগ্ধ হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বর্তমানে মরদেহ ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রনির অকাল মৃত্যুতে বাইকিং কমিউনিটিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102