বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ঢাবিতে ছাত্রদলনেতা হত্যা, আটক ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করেনি তারা।

গতকাল মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দিরের পাশে তিন যুবক সাম্যের ওপর হামলা চালায়। হামলার সময় দুই যুবকও আহত হন এবং পরবর্তীতে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে যান। সেখান থেকেই পুলিশ তাদের আটক করে। হামলায় জড়িত তৃতীয় ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামীম।

সাম্যর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মধ্যরাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেন ছাত্রদল নেতাকর্মী ও তার সহপাঠীরা। এতে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102