রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

রাজধানীর বেইলি রোডে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আজ সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে তারা আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে ছুটে যায়। এরপর আরও সাতটি ইউনিট সেখানে পৌঁছে। এখন মোট ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে।

তবে কীভাবে আগুন লেগেছে, এখনো তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, সোমবার সন্ধ্যায় বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লাগে। বহুতল এই ভবনটির উপরের তলাগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বেশকিছু দোকান রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জন নিহত হয়। ওই ভবনে বেশ কয়েকটি রেস্তোরাঁয় বিভিন্ন বয়সী লোকজন রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় ভবন থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে নারী ও শিশু ছিলেন বেশ কয়েকজন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102