সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

নতুন কর্মসূচি ঘোষণা করল হেফাজত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

নারীদের অধিকার আদায় ও নিশ্চিতের লক্ষ্যে চলতি মাসের ২৩ তারিখ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতারা।

বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত।

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে ‘গণহত্যা’র বিচার নিয়ে বক্তারা বলেন, মামলা প্রত্যাহার পিছিয়ে গেলে নির্বাচনের পর নতুন যে সরকার ক্ষমতায় আসবে, তারা এসব মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।

এর আগে, শনিবার সকাল ৯টা থেকে ৪ দফা দাবিতে মহাসমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম। সমাবেশ সফল করতে ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতা-কর্মীরা। সকাল ৭টার আগেই মূল সমাবেশস্থলে ব্যাপক সমাগম ঘটে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা এতে যোগ দেন।

হেফাজতের চার দফা দাবি—

১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।
২. সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা এবং নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102