সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলতে হবে : মির্জা ফখরুল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

হিন্দু-মুসলিম ভেদাভেদ ভোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ এপ্রিল) ঠাকুরগাঁও সদরের লক্ষীরহাট উচ্চবিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন,  আপনারা আমাদের ভোট দেন আর না দেন,  আমরা আপনাদের পাশে আছি।

তিনি বলেন, আপনাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনাদের ওপর যেন কোনো অন্যায় না হয়, অবিচার না হয়—সে কাজটা আমরা অবশ্যই করব।

মির্জা ফখরুল বলেন, আমরা মুসলিম এবং হিন্দু এক বৃন্তে দুটি ফুলের মতো। বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এ দেশে হিন্দু-মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল।

সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু, কে মুসলমান—এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে একত্রিত হতে হবে। রাজনীতি বা ধর্ম—কোনোটিই মানুষের মূল পরিচয় নয়।

তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ আমলে দেশে কোনো ভোট হয়নি। হয়েছে—আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব।

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102