বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

অপারেশন করানোই কাল হলো কলেজ শিক্ষার্থীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে উৎস ভট্টাচার্য নামের (১৭) এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত উৎস উপজেলার ছোট রায় গ্রামের উজ্বল ভট্টাচার্যের ছেলে ও সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, কলেজ ছাত্র উৎসের নাকের পলিপাস অপারেশন করার জন্য তার পরিবার বৃহস্পতিবার (৬ মার্চ) শহরের ফাতেমা ডায়াগনস্টিক নামক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়।

পরে ডাঃ রাজিবুল ইসলাম আজ শুক্রবার (৭ মার্চ) ভোর ৪টার দিকে উৎসের নাকের পলিপাস অপারেশন করেন।

অপারেশনের পর সকাল ১০টার দিকে উৎসের অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে সে মারা যায়।

ছোট রায় গ্রামের বাসিন্দা ও শিক্ষক পলাশ মুখার্জ্জি বলেন, প্রচুর রক্তপাতে সমস্যার সৃষ্টি হয়েছে শুনলাম। রক্তপাতের পরও তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102