বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

নীলক্ষেতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

নীলক্ষেতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

আজ রোববার রাত ১১টার দিক থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। তাদের মোকাবিলা করতে ঢাবি শিক্ষার্থীরা অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে।

নীলক্ষেত এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

ঘটনাস্থল থেকে আমাদের ঢাবি প্রতিনিধি জানান, হলের সামনে জমায়েত হওয়া শিক্ষার্থীদের শান্ত থাকতে মাইকে বারবার ঘোষণা দিয়েছেন হলটির প্রভোস্ট কাজী মাহফুজুল হক। সাত কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় প্রবেশের প্রচেষ্টাকালে ভাঙচুর করলে তাদের ধাওয়া দেয় ঢাবি শিক্ষার্থীরা। উভয়পক্ষের হাত লাঠি-সোটা আছে৷

এর আগে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ কর্মসূচি থেকে সাত কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন, সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাও করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102