বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জের উপর হামলা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জের উপর হামলা।

কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন বাংলা এডিশনের ‘ন্যাশনাল ডেস্ক ইনচার্জ’ সাংবাদিক বাদল হোসাইন।

সোমবার দিবাগত রাত ১২টার দিয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

মামলায় যে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- সিঙ্গাইর সদর ইউনিয়ন পরিষদের বাসিন্দা জাহিনুর রহমান সৌরভ ও মুন্না।

মামলার এজাহারে জানানো হয়, বাদল হোসাইন কর্মস্থল থেকে একজন সঙ্গীসহ তার বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তার সঙ্গীকে চারিগ্রামে নামিয়ে দিয়ে তিনি নিজ বাসায় যাচ্ছিলেন। এই সময় লাঙ্গুলিয়া ব্রিজের সামনে আগে থেকেই অবস্থান নেয়া একদল ডাকাত তার গাড়ি থামিয়ে দেশিয় অস্ত্র- রামদা, কুড়াল, লাঠি দিয়ে তার গাড়ি ভাংচুর করে।

সে সময় তাকেও মারধর করে আহত করে ডাকাতরা। এরপর তার গাড়িতে থাকা অফিসের কাজে ব্যবহৃত প্রায় দুইলক্ষ টাকা মূল্যের একটি ক্যামেরা ও তার সঙ্গে থাকা নগদ ৫৮ হাজার টাকা নিয়ে যায়।

এই সময় কোনো প্রকার বাঁধা দেয়ার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেয় ডাকাতরা।

ডাকাতি চলাকালীন সময়ে ওই রাস্তায় চলাচলরত ইট ভাটার মাটি বহনকারী কয়েকজন ট্রাকচালক এগিয়ে আসলে ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

উল্লেখ্য যে, একইরাতে সংঘবদ্ধ ডাকাতদলটি আরও বেশ কিছু ট্রাক আটক করেছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102