বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চট্টগ্রামের জলাবদ্ধতার খবর ভিত্তিহীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন ট্রাম্পও হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ জেলে থেকে ঋণ পরিশোধ কঠিন, বিএনপি নেতাদের প্রসঙ্গে অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি : টিআইবি

চট্টগ্রাম মেডিক্যাল থেকে ৫ দালাল চক্রের সদস্য আটক।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
চট্টগ্রাম মেডিক্যাল থেকে ৫ দালাল চক্রের সদস্য আটক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে ৫ দালাল চক্রের সদস্য আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের বহি:বিভাগ ও মেডিসিন বিভাগের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃত দালাল চক্রের সদস্য হল- বহদ্দারহাট খাজা রোড এলাকার মাহবুবুল আলমের ছেলে শাহাদাত হোসেন, রাউজান নোয়াপাড়ার পথেরহাট অর্চ্যপাড়া এলাকার গৌরাঙ্গ সিংহের ছেলে সুজন সিংহ (২৮), চকবাজার ডিসি রোডের কালাম কলোনির আবু তালেবের ছেলে গোলাম কিবরিয়া (২৬), সাতকানিয়া উপজেলার চরতি দুরুদুরি গ্রামের নুরুল হকের ছেলে আব্দুল আউয়াল (৩১) ও কুমিল্লা জেলার মুরাদনগর চোমুহনী এলাকার আব্দুল রশিদের ছেলে আবু কালাম (৩২)।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ বিভিন্ন কার্যক্রমে জড়িত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102