বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চট্টগ্রামের জলাবদ্ধতার খবর ভিত্তিহীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন ট্রাম্পও হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ জেলে থেকে ঋণ পরিশোধ কঠিন, বিএনপি নেতাদের প্রসঙ্গে অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি : টিআইবি

চট্টগ্রাম কম্পিউটার সমিতির নেতা সুমন গ্রেপ্তার।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
চট্টগ্রাম কম্পিউটার সমিতির নেতা সুমন গ্রেপ্তার।
চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার মোড়ের মোতালেব টাওয়ারের নীচ তলার এসএএস কম্পিউটার নামের দোকানের মালিক আব্দুল্লাহ আল রাজীব সুমন নিজের স্ত্রীর মামলায় গ্রেফতার হন । তিনি চট্টেশ্বরী সড়কের এপিক অঙ্গন টাওয়ারের বাসিন্দা বলে জানা গেছে।
৫০ লাখ টাকা যৌতুক দাবীতে নিজের বউকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি আবদুল্লাহ আল রাজীব প্রকাশ সুমন (৩৮)। তার বিরুদ্ধে ১৩ বছরের এক গৃহকর্মী শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু ট্রাইবুন্যালে (৫) দায়ের করা মামলার (নম্বর ৯/১) তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই।
আদালতে গ্রেপ্তারি পরোয়ানা মূলে মঙ্গলবার (২৫ জুন) বিকেলে পুলিশ রাজীবকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর। তিনি বলেন, স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সনের যৌতুন নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন সুমনের বিরুদ্ধে। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা মূলে আমরা তাকে গ্রেপ্তার করেছি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, “বাদীর সঙ্গে অভিযুক্ত সুমনের বিয়ে হয় ২০১৫ সালের ডিসেম্বর মাসে। তাদের সাংসারিক জীবনে ৪ বছরের একটি কণ্যা সন্তান আছে। সন্তান প্রসবের পর থেকে সুমন স্ত্রীর সঙ্গে উশৃঙ্খল আচরণ করতো। বিভিন্ন সময় নারী নিয়ে দেশের বিভিন্ন হোটেল যাওয়ার অভিযোগও তুলেন তার স্ত্রী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102