মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়নের পিতার ইন্তেকাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের এবং কালবেলা উপজেলা প্রতিনিধি আবদুল লতিফ লায়নের পিতা বিশিষ্ট হোটেল ব্যবসায়ী, বকশীগঞ্জ বাজার কেন্দ্রীয় জা‌মে মসজিদের সম্মানিত সভাপতি মোখলেসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বকশীগঞ্জের এই প্রবীণ ব্যক্তিত্বের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মোখলেসুর রহমান দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে রিলিজ দেওয়া হয়। সোমবার রাত ১২টার সময় তিনি তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ জোহর বকশীগঞ্জ এন এম হাইস্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়নের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102