রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কমলো সোনার দাম সালমান শাহর আকাশচুম্বী জনপ্রিয়তা ও কালজয়ী প্রভাবের নেপথ্যে বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

বাংলাদেশের সাথে বাজে খেলে বাদ পড়লেন লাবুশেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সময়টা ভালো যায়নি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেনের। তিন সংস্করণেই ফর্মের সঙ্গে লড়াই করা এই ব্যাটসম্যান এবার জায়গা হারালেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলেও। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত দলে রাখা হয়নি তাকে।

পাকিস্তান সফরের তিন ওয়ানডেতে লাবুশেনের ব্যাট থেকে এসেছিল মাত্র ২৪ রান। এরপর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ফিফটি পেলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজেও তার ব্যাট ছিল নিষ্প্রভ।

এর মধ্যেই মিচেল মার্শ ও ট্রাভিস হেড ফিরেছেন ওয়ানডে দলে। ফলে লাবুশেনের জায়গা হয়নি। তার পরিবর্তে নির্বাচকেরা আস্থা রেখেছেন তরুণদের ওপর।

বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি অভিষেকেই ১৭ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়া অলরাউন্ডার জোয়েল ডেভিস এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। দলে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি ব্যাটার অলিভার পিকও।

 

দুই সিরিজেই ফিরেছেন পেসার জশ হ্যাজলউড। দক্ষিণ আফ্রিকা পর্বে দলের সঙ্গে যোগ দেবেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ, দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়কত্বের দায়িত্ব নেবেন কামিন্স।

অস্ট্রেলিয়ার নির্বাচকপ্রধান জর্জ বেইলি বলেন, ‘আগামী বছরের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে এই ছয় ম্যাচের সিরিজটি দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপও একই দেশগুলোতে অনুষ্ঠিত হবে।’

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, প্যাট কামিন্স, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মিচেল মার্শ, অলিভার পিক, ম্যাথিউ রেনশ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102