রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে খেলবে বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সেই টুর্নামেন্টের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফিফা ও আয়োজকদের কাছ থেকে বাফুফে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। বাফুফের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

আসিয়ান কাপে ভারতের খেলার কথা ছিল। ভারত সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে খেলবে। তাই নাম প্রত্যাহার করে। এরপরই বাংলাদেশের সুযোগ আসে। ফিফা বাংলাদেশকে আগ্রহ আছে কি না জানতে চেয়েছিল। গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভা করে সম্মত দেয়। এরপর থেকে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক সম্মতির।

গত এক সপ্তাহ আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনেক কথা হয়েছে। কোচ থমাস ডুলি হোমে টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখালেও আসিয়ান কাপে খেলতে সম্মতি দিয়েছিলেন। বাফুফের এই টুর্নামেন্ট খেলতে কোনো খরচই হবে না। তাই সবাই আগ্রহে ছিল কখন আসবে ফিফার আনুষ্ঠানিক অনুমোদন। সেটা আসায় এখন আর কোনো অনিশ্চয়তা নেই।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়াতে ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত ছিল ‘এ’ গ্রুপে। ভারতের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পাওয়ায় ‘এ’ গ্রুপেই থাকার কথা তাদের। এই গ্রুপে অন্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা প্রাইজমানি পাবে। সেমিফাইনালে উঠলে এবং ম্যাচ জিতলেও রয়েছে বাড়তি অর্থ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102