বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত নানা কর্মসূচিতে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২২ প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ পুলিশ আসার খবরে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার বন্যা নিয়ে দুঃসংবাদ গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা মূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিজেপিসি’র বাগেরহাট জেলা কমিটির অনুমোদন ‎শুনু সভাপতি ও সোহেল রানা সম্পাদক বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৫ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য ও নতুন অধ্যায়। আত্মত্যাগী বীর ও শহীদদের রক্তে অর্জিত এই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে।”
রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, “২৪-এর জুলাই আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ নিজেদের অধিকার পুনরুদ্ধারের নতুন দিগন্ত খুঁজে পেয়েছে। রামপালের মাটিতে জুলাই যোদ্ধাদের অসামান্য অবদানের কথা ইতিহাস চিরকাল শ্রদ্ধার সাথে মনে রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, আইসিটি অফিসার রনিক হালদার, নারী ও শিশু বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস।
রাজনৈতিক নেতৃবৃন্দ: উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম এবং এনসিপির প্রধান সমন্বয়কারী মাজিদুর রহমান জুয়েল।
সাংবাদিকবৃন্দ: রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ শাহাজালাল গাজী, সদস্য মুনিয়ার হোসেন রনি, সদস্য মোঃ আব্দুল্লাহ শেখ এবং সদস্য শেখ মাসুম বিল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে রামপাল উপজেলার জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102