সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা মূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিজেপিসি’র বাগেরহাট জেলা কমিটির অনুমোদন ‎শুনু সভাপতি ও সোহেল রানা সম্পাদক বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে নারীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎতের দায়ে রুপসার বিশ্ব বাটপার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত ১, আহত ১ ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ অভিযান প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা মূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

সুব্রত চন্দ্র দাস গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

গাজীপুর সদর উপজেলার অন্তর্গত বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সচেতনতা মূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে ।

রবিবার (২ রা আগস্ট ২০২৬ ইং) অনুষ্ঠিত এ অভিযানে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজনন স্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

বিশেষ অভিযান চলাকালে তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং বাড়ীয়া ইউনিয়ন পরিষদের জননন্দিত ও বারবার নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান খান।

এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার লার্ভা ধ্বংস এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগী যথেষ্ট নয় প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে জননন্দিত ও বারবার নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ ইউনিয়ন জুড়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এমন কার্যক্রম নিয়মিত পরিচালনার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102