সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে নারীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎতের দায়ে রুপসার বিশ্ব বাটপার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত ১, আহত ১ ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ অভিযান প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর চুনারুঘাটে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ববাজারে কমল তেলের দাম

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দেশের ইমাম, খতীব, মোয়াজ্জিন ও ওলামায়ে কেরামদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকালে বাগেরহাটের গ্লোবাল এডুকেশন ইনিস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট জেলা ইমাম ও খতীব সংস্থার আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় ইমাম ও খতীব সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘদিন ধরে ইমাম ও খতিবদের নিয়ে কাজ করে আসছি। আমাদের এই সংগঠন কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করে না, আমরা সারা দেশের ইমাম ও খতিবদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলছি। আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন মহল ইমাম ও খতিবদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সত্য ঘটনা কে উদঘাটন করে তারপর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন।

তিনি দেশের সকল ইমাম খতিব ও আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমান বলেন, “জাতীয় ইমাম ও খতীব সংস্থার এ মতবিনিময় সভা বাগেরহাটের ওলামায়ে কেরামদের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের দেশের ইমাম ও খতিবরা সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় রয়েছে। আমরা তাদের জন্য একতাবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে উদ্যোগ গ্রহণ করব যাতে কোন ইমাম ও খতিব হয়রানি শিকার না হয়। আমরা সারাদেশের ইমাম ও খতিবদের সকল বিপদে-আপদে এই সংগঠনের মাধ্যমে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে চায়।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক, আপনারা কোন সংবাদ পেলে তার সত্যতা যাচাই করে তারপর মিডিয়াতে প্রকাশ করবেন। সম্প্রীতি সময়ে ইমামদের বিরুদ্ধে বেশ কিছু ভুয়া তথ্য মিডিয়াতে প্রচার করা হয়েছে। যে ঘটনার বাস্তব কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

জেলার প্রায় দুই শতাধিক ইমাম, খতীব ও আলেম-ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ে অংশ নিয়ে তারা তাদের মতামত প্রকাশ করেন। ইমাম ও খতিবদের নিয়ে এমন আয়োজন প্রতিনিয়ত করা গেলে পরস্পরের মধ্যে ভ্রাতিত্বের বন্ধন দৃঢ় হবে। যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

মতবিনিময় সভার শেষ পর্বে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাগেরহাট-এর জেলা কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক হলেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান ও সদস্য সচিব মাওলানা জাহিদুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102