সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে নারীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎতের দায়ে রুপসার বিশ্ব বাটপার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত ১, আহত ১ ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ অভিযান প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর চুনারুঘাটে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ববাজারে কমল তেলের দাম শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই

বাগেরহাটে নারীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎতের দায়ে রুপসার বিশ্ব বাটপার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বাগেরহাট এক নারীর কাছ থেকে প্রতারনা করে বিপুল পরিমাণ টাকা নিয়ে অপর্যাপ্ত তহবিলের ব্যাংক চেক দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামি খুলনা জেলার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শ্যামল কুমার দাস এর পুত্র অনিরুদ্ধ দাস ওরফে সাগর ।

বুধবার (২৯ জুলাই ) দুপুরে বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারনার শিকার নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ২১০, রামপাল। বিচারক মামলাটি আমলে নিয়ে আমাসীকে সমন জারির নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানাযায়, মামলার আসামি অনিরুদ্ধ দাস ওরফে সাগর বিভিন্ন সময় মামলার বাদীর কাছ থেকে টাকা ধার নিতো। একপর্যায়ে বিভিন্ন সমস্যার কথা বলে অত্যন্ত সুকৌশলে সে বাদীর কাছ থেকে নগদ ৩ লক্ষ ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তী ছয় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও টাকা নেয়ার পর থেকে বিভিন্ন টালবাহানা শুরু করে। পরবর্তীতে গত ৭ জুন ২০২৬ তারিখে জনতা ব্যাংক কাটাখালি শাখার সঞ্চয় হিসাব নং ০১০০২৪০৯৭০৬২১ হতে তিন লক্ষ পনের হাজার টাকার একটি চেক দেয়। চেকটি বাদী ৮ জুন ২০২৬ তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক খুলনা শাখায় জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল বলে চেকটি ডিজঅনার করে। পরবর্তীতে বিষয়টি উকিল নোটিশের মাধ্যমে অনিরুদ্ধ দাস ওরফে সাগরকে জানানো হয়। পরে ওই নারী বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদী ওই নারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, নগদ ৩ লক্ষ ১৫ হাজার টাকা নেবার পরপরই অনিরুদ্ধ দাস ওরফে সাগর সুকৌশলে তাকে ব্যাবসার কথা প্রতারনা করে একটি তিনশত টাকার স্ট্যাম্পে চুক্তি করে আনুমানিক দেড় ভরি ওজনের স্বর্নের হার, ১০ আনা ওজনের স্বর্নের আংটি, প্রায় ১ ভরি ওজনের স্বর্নের বালা যার মোট আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখন সেটিও ফেরত চাইলে তাকে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে তিনি অপর একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102