সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

খুলনা-মোংলা মহাসড়কে প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া সড়ক দুর্ঘটনা, অকাল প্রাণহানি ও যানজট নিরসনে উক্ত সড়কটিকে অবিলম্বে ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাটের রামপালে এক বিশাল পথসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“খুলনা-মোংলা নিরাপদ সড়ক বাস্তবায়ন পরিষদ”-এর ব্যানারে এবং রামপালের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোয় গভীর শোক
সমাবেশের শুরুতে সম্প্রতি খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো রামপাল ইসলামাবাদ বড়বাড়ি হাফিজিয়া মাদরাসার সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ১২ ই মার্চ একই পরিবারের ১৪ জনের মৃত্যু সহ অন্যান্য স্বজনদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, প্রতিনিয়ত এভাবে অকালে তাজা প্রাণ ঝরে যাওয়া মেনে নেওয়া যায় না। আর যেন কোনো পরিবারকে স্বজন হারানোর বেদনায় কাঁদতে না হয়, তার জন্য সড়কটিকে দ্রুত চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।

উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ
পথসভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

এতে উপস্থিত ছিলেন:কাজী জাহিদুল ইসলাম – সাবেক সদস্য সচিব, রামপাল উপজেলা বিএনপি,মোঃ মাজিদুর রহমান জুয়েল – প্রধান সমন্বয়কারী, রামপাল উপজেলা এনসিপি,মোঃ আলামিন শেখ সদস্য, জেলা কমিটি,মোঃ সাব্বির হোসেন সভাপতি, যুব বিভাগ (সদর ইউনিয়ন), বাংলাদেশ জামায়াতে ইসলামী,মাও জুলফিকার আলী আহ্বায়ক, রামপাল উপজেলা খেলাফত মজলিস,শেখ আবুল বাশার সাধারণ সম্পাদক, আলোকিত রামপাল,মোঃ মাহবুবুর রহমান প্রতিষ্ঠাতা, আল খিদমাতুল উন্মাহ ফাউন্ডেশন
এছাড়াও গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ এলাকার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ পথসভায় উপস্থিত ছিলেন।

বক্তাদের বক্তব্য ও প্রধান দাবিসমূহ পথসভায় বক্তারা বলেন, খুলনা-মোংলা মহাসড়কটি দক্ষিণঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ধমনী। মোংলা বন্দর ও প্রস্তাবিত শিল্পাঞ্চলের গুরুত্ব অনুধাবন করে এই রাস্তাটি চার লেন করা অতীব জরুরি।

তাদের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:
খুলনা থেকে মোংলা পর্যন্ত জাতীয় মহাসড়কটি অনতিবিলম্বে ৪ লেনে উন্নীত করা।
ঝুঁকিপূর্ণ বাঁক সম্প্রসারণ ও সঠিক সিগন্যালিংয়ের মাধ্যমে যাত্রী ও পথচারীদের সুরক্ষা দেওয়া।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো।
সমাবেশ থেকে আয়োজকরা হুশিয়ারি দেন যে, জনগণের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে দক্ষিণঞ্চলের মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102