রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আলোচনা ও ইফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত ও প্রাক্তন সদস্যরা অংশ নেন।

গত বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনে এ সভা ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।

প্রাক্তন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর নাসরিন বেগম (প্রাক্তন সভাপতি, বিসিএস সাধারণ শিক্ষা), ড. এম আকবর আলী (সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ ক্যাডার এসোসিয়েশন), সৈয়দ মাহফুজ আলী (গণপুর্ত), প্রকৌশলী মোঃ জয়নুল আবেদীন (গণপুর্ত), দেওয়ান নাকিব আহসান (জনস্বাস্থ্য প্রকৌশল), ইঞ্জিনিয়ার এস এম এনামুল হক (ট্রেড), কৃষিবিদ ইকবাল আহমেদ চৌধুরী (সমন্বয়ক, অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার এসোসিয়েশন), মো. হাফিজুর রহমান, প্রফেসর আই কে সেলিম উল্লাহ খন্দকার (সাবেক সভাপতি, বিসিএস সাধারণ শিক্ষা), স.ম. গোলাম কিবরিয়া (সাবেক ডিজি, তথ্য অধিদপ্তর) ও ডঃ মুহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার (সাবেক সভাপতি, মৎস) সহ আরও অনেকে।

অনুষ্ঠানে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সদস্যদের পাশাপাশি ২৫ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

বক্তারা রাষ্ট্র ও জনগণের স্বার্থে মেধাভিত্তিক সিভিল সার্ভিস গঠনের জন্য ডিএস পুলে সকল ধরনের কোটা বাতিল করার দাবি জানান। এছাড়াও পেশাদারিত্ব নিশ্চিত করতে পেশাভিত্তিক মন্ত্রণালয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং সমান সুবিধা নিশ্চিত করে জবাবদিহিমূলক ও উন্নত সেবা ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়ে স্ব-স্ব ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়ন করা জরুরি। বর্তমানে নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা, যারা সংশ্লিষ্ট সেক্টরের বিষয়ে অভিজ্ঞ নয়। এর ফলে জনসেবা কাঙ্ক্ষিত মান অনুযায়ী নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, অনুষ্ঠানের সমাপনীতে দেশ ও জনগণের জন্য দোয়া করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102