রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিশ্ব নারী দিবসে ৮ নারী উদ্যোক্তা পেল ‘সাহসিকা সম্মাননা-২০২৬’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ নারী উদ্যোক্তাকে ‘সাহসিকা ৪.০ নারী উদ্যোক্তা সম্মাননা ২০২৬’ প্রদান করেছে পারপল প্রেসেন্টস। রেখে অনুষ্ঠানে আটটি ভিন্ন খাতে অবদানের জন্য ৮ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে অনুষ্ঠিত রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘বাধ ভেঙে দাও’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়।

এ বছর সম্মানিত নারী উদ্যোক্তাদের মধ্যে কৃষি ও নিরাপদ খাদ্য, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগ, পর্যটন, ফ্যাশন ও পোশাক, ফিটনেস ও সুস্থতা খাতের উদ্যোক্তারা রয়েছেন। তারা সফলভাবে ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্বীকৃতি পেয়েছেন।

সাহসিকা-বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে ‘বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল’ খ্যাত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহার, বুটিক ও হস্তশিল্প খাতে আরুবাস কালার বুটিকের কর্ণধার নিগার সুলতানা, এবং ওষুধ শিল্পে শরিফ ফার্মার পরিচালক রাজিয়া শরিফ জনিকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রফেসর ড. এ. জেড. এম. জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সম্মানিত অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, এবং বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের চিফ অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সাহসিকার উপদেষ্টা মো. আমজাদ হোসেন খান, এবং স্বাগত বক্তব্য রাখেন লেখক ও সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক নাজমুল হুদা। সমাপনী বক্তব্য দেন সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা উদ্দোগের আহ্বায়ক রেদওয়ান রাহী।

এর আগে ‘ব্যবসার অন্তরালের গল্প: টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শুচিতা শারমিন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, এবং সেশন সঞ্চালনা করেন সুবাহ আফরিন।

স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রকাশিত সাহসিকা বিশেষ প্রকাশনায় বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি ও বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন আরও তরান্বিত হবে। সাহসিকা ৪.০ আয়োজনের সহযোগী ছিলেন উইমেন এন্ড ইকমার্স ট্রাস্ট, জেসিআই ঢাকা ওয়েস্ট, ই-ক্লাব উইমেন্স ফোরাম, আইসিটি কেয়ার ও মেমোরিস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102