রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

দুঃখ প্রকাশ করলেন হাসনাত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওর কারণে দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রেখেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমার আপত্তিকর মন্তব্য শোনা গেছে। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে দেখা গেছে, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।’

হাসনাত বলেন, ‘ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি তখন একটি সীমিত ক্লোজড গ্রুপে শেয়ার করা হয়েছিল। তবে গতকাল এটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এটি করা উচিত ছিল না। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর ঘটে না এবং রাজনৈতিক পরিবেশে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে, তা আমি নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমরা ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ক্ষুণ্ণ করার সংস্কৃতিকে সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই আমাদের প্রত্যাশা। আমার এই কাজের জন্য আবারও আমি দুঃখ প্রকাশ করছি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102