মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

জামায়াতের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জামায়াতের ৫ সদস্যদের প্রতিনিধিদলের সাথে পলের বৈঠক শুরু হয়।

বৈঠকে বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদে সরকারদলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ জানতে চেয়েছে পল কাপুর।

এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে ভাইব্রেন্ট রোল প্লে করবে দলটি। জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন বিষয়ে কথা বলবে সংসদে। এ ছাড়া, ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি।

জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কি না, এ বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাথে ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন ও সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের পার্বত‍্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

বেলা ১১টায় বিএনপির সাথেও বৈঠক হবে পল কাপুরের। আর সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102