বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ফেসবুক থেকে কত আয় করেন হাসনাত, জানালেন নিজেই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবার জানালেন তার ফেসবুক আয়ের হিসাব।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে আলোচনায় আসা এই তরুণ রাজনীতিক সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। ব্যক্তিগত প্রোফাইল ও পেজে তার অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য; সেখান থেকেই কত আয় করেন—তা নিয়েই খোলামেলা বক্তব্য দিয়েছেন তিনি। তার পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি মানুষ।

নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি। এর একটি হিসাবও দিয়েছেন এনসিপির এ নেতা।

হাসনাত জানান, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে ৪০ ডলার পেয়েছেন তিনি। আর সর্বশেষ দুই দিনে এসেছে ১২০ ডলার। আর আগের মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102