বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পেশাজীবীদের সম্মানে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি রমজান মাসকে আত্মসংযম, আত্মিক পরিশুদ্ধতা ও নৈতিকতার প্রশিক্ষণের সময় হিসেবে উল্লেখ করে সমাজে পবিত্রতা বজায় রাখা এবং দেশ গড়ার কাজে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সমাজের বিভিন্ন স্তরের নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হসেনা পাশা এবং জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান এবং নির্বাচনি প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রমের প্রশংসা করেন। ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান।

ইফতার মাহফিলে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং সবশেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা বেগম। অনুষ্ঠানটি নারীসমাজের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিষ্ঠার এক প্রতিফলন হিসেবে চিহ্নিত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102