মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে নেমে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে নারী এশিয়ান কাপের অভিষেক টুর্নামেন্টের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারল না তারা। শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ নারী দল। তবে শক্তি-সামর্থ্য সব দিক থেকে অনেক এগিয়ে থাকা চীনের বিপক্ষে লড়াকু ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। আগামী ৬ মার্চ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল উত্তর কোরিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।

সিডনির ৩০ হাজার দর্শকধারণ ক্ষমতাসম্পন্ন কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ ১০ মিনিটের খেলা বাদ দিলে চীনের বিপক্ষে চোখে চোখ রেখেই লড়েছে আফঈদা-ঋতুপর্নারা। ৪৪ ও ৪৬ মিনিটে দুটি গোল হজম করেই ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তা না হলেও পুরো ম্যাচে ভালো ফুটবল খেলেছে লাল-সবুজের জার্সিধারীরা। খেলার ১৪ মিনিটেই দারুণ এক দূরপাল্লার শটে মুগ্ধতা ছড়ান ঋতুপর্না চাকমা। চীনের গোলরক্ষক দক্ষতা দেখাতে না পারলে গোল পেয়ে যেতে পারতো বাংলাদেশ।

খেলার শুরুতে পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামলেও দ্বিতীয়ার্ধে একাদশে পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। মিডফিল্ডে শক্তি বাড়ালেও ম্যাচে ফিরতে পারেনি তার দল। কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। চীনের মেয়েদের অভিজ্ঞতা আর দুরন্ত গতির ফুটবলের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে বাটলারের দলকে। ৪৪ মিনিটে চীনের হয়ে প্রথম গোলটি করেন ওয়াং শুয়াং। দূরপাল্লার শটে গোল করেন এই মিডফিল্ডার। ৪৬ মিনিটে চীনের ঝ্যাং রুইচের নেওয়া শটে ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে বল বাংলাদেশের জালে জড়ায়। এরপর দ্বিতীয়ার্ধেও দাপুটে ফুটবল খেলে বেশ কিছু সুযোগ তৈরি করে চীন। কিন্তু আর গোলের মুখ দেখেনি তারা। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চীনের মেয়েরা।

উল্লেখ, নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। আর বাংলাদেশ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102