মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

রাজধানীতে জামায়াতের বিক্ষোভের ডাক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গায় বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহত হওয়ার ঘটনায় রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ মার্চ) রাজধানীর দুই স্থানে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

এর মধ্যে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকেল ৩টায় এবং রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় দুপুর পৌনে ২টায় বিক্ষোভ সমাবেশ এবং পরে মিছিল অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এবং মহাখালীতে বিক্ষোভের বিষয়ে মহানগর উত্তর জামায়াতের প্রচার বিভাগ।

এদিকে বিএনপি কর্মীদের নৃশংস হামলায় হাফিজুর রহমানের শাহাদাত ও একাধিক নেতাকর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত ইসলামী।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী প্রতিহিংসামূলক মনোভাব থেকে এ হামলা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নিরস্ত্র মানুষের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে নিহতের রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102